1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় জেলা চ্যাম্পিয়ন দলকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

সকালের মিষ্টি রোদে আলো যেন একটু বেশি উজ্জ্বল লাগছিল উপজেলা পরিষদ মিলনায়তন। কারণ দিনটা ছিল রাঙ্গুনিয়া সরকারি কলেজ ফুটবল দলের। জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ফেরার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অভিনন্দিত হচ্ছে তারা। পুরো পরিবেশে ছিল গর্ব, আনন্দ আর ভবিষ্যতের স্বপ্ন।
দলের সদস্যরা মিলনায়তনে পুরষ্কার গ্রহনের সময় করতালিতে মুখর হয়ে ওঠে চারদিক। ক্ষণিকের জন্য মনে হচ্ছিল,এ যেন কোনো জাতীয় দলকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সাফল্য যে কতটা অনুপ্রেরণা দেয়, সেটাই যেন চোখে চোখে ধরা পড়ছিল।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“এই জয় শুধু একটি প্রতিষ্ঠানের নয়, পুরো রাঙ্গুনিয়ার। নিয়মিত অনুশীলন আর শৃঙ্খলা থাকলে তোমরা আরও বড় মঞ্চে খেলবে, এটাই আমার বিশ্বাস।”
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন। বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া’র যুগ্ম সম্পাদক এম. মোরশেদ আলম এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া সরকারি কলেজ এর ক্রীড়া শিক্ষক মোতাহের হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব ও সদস্য ইকবাল আহমেদ বেলাল। আলোচনা সভা শেষে ফুটবল দলের সবার হাতে ব্যাগ ও জার্সি উপহার হিসেবে তুলে দেন ইউএনও মো. কামরুল হাসান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট