1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় স্কলার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় দ্যা স্কলার্স ফোরাম আয়োজিত ‘স্কলার বৃত্তি পরীক্ষা–২০২৫’ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান রবিবার (৩০ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া এডুএইড মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্যা স্কলার্স ফোরাম রাঙ্গুনিয়ার আহ্বায়ক আবদুল গফুর। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ শাওন এর সঞ্চালনায় বক্তব্য দেন ফোরামের যুগ্ম আহ্বায়ক কালুশাহ্, সদস্য সচিব কাজী আহসান উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মো. নবীর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী হোসাইন, সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, আজগর হোসেন ও টিটু সেন প্রমুখ।
ফোরাম সূত্রে জানা যায়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে মোট ৭২টি বিদ্যালয়ের ১,৫৬৫ জন শিক্ষার্থী স্কলার বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে তৃতীয় শ্রেণিতে ৪৩৩ শিক্ষার্থীর মধ্যে ১৩ জন ট্যালেন্টপুল এবং ৪২ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। চতুর্থ শ্রেণির ৫৫৬ পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুল ও ৪৭ জন সাধারণ গ্রেডে বৃত্তির যোগ্যতা অর্জন করে। পঞ্চম শ্রেণিতে ৫৭৬ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুল এবং ৪০ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পরীক্ষার্থীর ভিত্তিতে ৩ শতাংশ শিক্ষার্থী ট্যালেন্টপুল, আর ৮.২৫ শতাংশ শিক্ষার্থী সাধারণ গ্রেডে উত্তীর্ণ হওয়ায় সর্বমোট ১১.২৫ শতাংশ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। দ্যা স্কলার্স ফোরাম জানায়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে আগামী ৯ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট