1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এডিশনাল জি.পি হলেন এডভোকেট এ.কে মানিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার সিনিয়র সহকারী জজ আদালতের এডিশনাল সরকারি কৌসুলি (এডিশনাল জি.পি) হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মুহাম্মদ আবদুল কুদ্দুছ মানিক। গত ৩০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন যুগ্মসচিব সানা মো. মাহরুফ হোসাইন।
আইন পেশায় এক দশকেরও বেশি সময় ধরে রাঙ্গুনিয়া চৌকি আদালতে দায়িত্ব পালন করছেন এডভোকেট মানিক। এর আগে তিনি চট্টগ্রাম জজ কোর্টে আইন পেশায় যুক্ত ছিলেন। বর্তমানে তিনি রাঙ্গুনিয়া আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এডভোকেট মানিক রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামের প্রবীণ শিক্ষক আবদুল কাদের এর একমাত্র সন্তান। তার এই অর্জনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। দায়িত্ব সঠিকভাবে পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট