1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দীর্ঘদিন পর প্রিয় মাটিতে ফেরা : ছাত্রদল নেতা জীবনকে উৎসবে বরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব : রোয়াজারহাট বাজার যেন সেদিন একটু বেশিই আলো,হাওয়ায় ভরে উঠেছিল। শেষ বিকেল, চারপাশে যেন অপেক্ষার স্নায়ুচাপ। প্রায় তিন বছর পর নিজের মাটিতে ফিরেছেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক মোহাম্মদ জীবন সিকদার। দীর্ঘ প্রবাসজীবন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরবেন,এই খবরে নেতা-কর্মীদের দৌড়ঝাঁপ শুরু।
সন্ধ্যার দিকে গাড়ি এসে থামতেই ভিড়ের ভেতর থেকে উচ্ছ্বাসের ঢেউ ছুটে আসে। মুহূর্তেই ঘিরে ধরেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ফুলের মালা আর শুভেচ্ছায় জীবন সিকদারকে বরণ করে নেওয়ার দৃশ্যটিতে যেন মিশে ছিল দীর্ঘদিনের অপেক্ষার আবেগ, আবারও একসঙ্গে পথচলার প্রতিশ্রুতি।
রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদ আলম এর নেতৃত্বে বরণ আয়োজন হয়। তিনি বলেন, “জীবন দেশে ফিরেছেন,এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। তাকে স্বাগত জানাতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ছুটে এসেছে। পুরো অনুষ্ঠানটা পরিণত হয়েছে এক ধরনের মিলনমেলায়।”
রোয়াজারহাট থেকে মিছিল বের হয়ে মডেল থানা পর্যন্ত যান নেতা-কর্মীরা। পতাকা, স্লোগান আর উচ্ছ্বাসে সেদিনের সন্ধ্যা যেন হয়ে ওঠে উৎসবের। সব পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় রাস্তাঘাট। কেউ হাতে ফুল, কেউবা ব্যানার, সবাই যেন ফিরে পাওয়া এক নেতাকে ঘিরে দাঁড়িয়েছে একই আবেগে।
দীর্ঘ প্রবাসজীবনের ক্লান্তি পেরিয়ে জীবন সিকদারও ছিলেন উচ্ছ্বসিত। পরিচিত মুখগুলো দেখে, নিজের এলাকার মানুষের ভালোবাসা ছুঁয়ে গিয়েছিল তাকে। সেই উষ্ণতা যেন তাকে আবারও নতুন কর্মউদ্যমে ফিরিয়ে দিল।
সেদিন রোয়াজারহাট আর থানা সদরের বাতাসে ছিল ঘরে ফেরার গন্ধ এক নেতাকে বরণ করতে এগিয়ে আসা মানুষের ভালোবাসার গল্প।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট