1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সেমিনার আজ শুক্রবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়ার মানবিক যুব সংগঠন উদ্দীপ্ত যুব সংঘ রাঙ্গুনিয়া একটি সেমিনারের আয়োজন করেছে। আজ ৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় রাঙ্গুনিয়া প্রেস ক্লাব হলরুম, ইছাখালিতে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

“মানবিক দায়িত্ব ও স্বেচ্ছাসেবা: আজকের চ্যালেঞ্জ, আগামীর সম্ভাবনা” শীর্ষক এ সেমিনারে স্বেচ্ছাসেবার বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং মানবিক কার্যক্রমে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হবে।
সংগঠনটির নেতৃত্ব জানায়, মানবতা, শিক্ষা, নেতৃত্ব, ক্রীড়া, সংস্কৃতি ও সহমর্মিতার মাধ্যমে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে উদ্দীপ্ত যুব সংঘ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

আয়োজক পক্ষ আরও জানায়, সেমিনারে অতিথিদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা তরুণ স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করবে। অতিথিদের অংশগ্রহণ সেমিনারকে আরও প্রাণবন্ত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
উদ্দীপ্ত যুব সংঘের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ: 01608-284843।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট