1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বিদায়ক্ষণে এক মানবিক দৃশ্য : তরুণ ফুটবলারের হাতে ইউএনওর উপহার

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার মানুষের কাছে ইউএনও মো. কামরুল হাসান ছিলেন শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, ছিলেন একজন মানবিক হৃদয়ের মানুষ, তরুণদের আশ্রয়দাতা, আর খেলাধুলার নিবেদিত সমর্থক। দায়িত্বের সীমাবদ্ধতা পেরিয়ে তিনি এলাকার ক্রীড়াঙ্গনে সৃষ্টি করেছিলেন আলাদা এক উষ্ণতা। তাঁর আচরণে ছিল সহজ-সরল মানুষের প্রতি টান, তরুণদের প্রতি উৎসাহ এবং খেলাধুলার প্রতি নিখাদ ভালোবাসা।

চারপাশে বিদায়ের আবহ। পরিচিত মানুষদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতার স্রোত বইছে। ঠিক এই মুহূর্তেই ঘটে যায় এক নিঃশব্দ অথচ হৃদয়ছোঁয়া ঘটনাটি।
একজন তরুণ ফুটবলপ্রেমী কলেজ শিক্ষার্থীকে ইউএনও হাতে তুলে দেন খেলার বুট জুতা—সদ্য কেনা, সযত্নে রাখা উপহার। সে ভালো ফুটবল খেলে,কিন্তু তার ভালো বুট জুতা নেই শুনে তিনি জুতা জোড়া উপহার দেন।
বুট জুতাটি শুধু একটি খেলোয়াড়ের প্রয়োজন মেটায়নি; বরং সাহস, স্বপ্ন আর সম্ভাবনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেই তরুণের জীবনে। বিদায়ী দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তার এই ছোট্ট উপহারটি যেন বড় একটি বার্তা,‘খেলাধুলা বদলে দিতে পারে একটি জীবন, আর আমরা সবাই সেই পরিবর্তনের অংশ হতে পারি।’
সেদিনের মানবিক মুহূর্তটির প্রত্যক্ষ সাক্ষী ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রিকেটার ইকবাল আহমেদ বেলাল। তাঁর চোখেও ছিল বিস্ময় আর গর্ব,একজন প্রশাসনিক কর্মকর্তা কতোটা হৃদয়বান হলে এমন কাজ করে যেতে পারেন।
বিদায়ের দিনে এ ছোট্ট দৃশ্যটি রাঙ্গুনিয়ার মানুষের স্মৃতিতে জায়গা করে নেবে দীর্ঘদিন। কারণ, দায়িত্ব শেষ হলেও মানবিকতা কখনো অবসর নেয় না।
প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট