1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন রাঙ্গুনিয়ার রানীরহাটে পেট্রোল পাম্প ঘিরে যানজট, ভোগান্তিতে যাত্রী ও জরুরি সেবা রাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সূজা উদ্দীন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম টিপু, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যাপক অসীম কুমার শীল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, প্রধান শিক্ষক মো. আইয়ুব, মাওলানা রহমত উল্লাহ, টুম্পা সাহা, সিমসন চাকমা, মো. নাজিম উদ্দীন প্রমুখ।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং ব্যক্তিগত সততার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট