1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাঙ্গুনিয়ায় চেকপোস্টে অভিযান, সিএনজি থেকে ২টি বন্দুক উদ্ধার নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ সাবেক রাঙ্গুনিয়ায় পহেলা বৈশাখে দুই দিনব্যাপী উৎসব রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে লুট, ভাংচুরের অভিযোগ পহেলা বৈশাখে “পাচন”: সনাতন ঐতিহ্য ও স্বাস্থ্যচর্চার মিলন বেতাগী রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৫ শতাধিক মানুষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলকে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম (যুক্তরাষ্ট্র) প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে দিনব্যাপি শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা, ছানি ও অন্যান্য চোখের রোগ শনাক্তকরণ, ছানি অপারেশন, প্রয়োজন অনুযায়ী চশমা ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং সেবাও দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম চ্যাপ্টারের ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা মনোয়ার মুন্না, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি কলামিস্ট মো. মুসা খাঁন, জামাল উদ্দিন তালুকদার এবং শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ হোসেন তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রাঙ্গুনিয়াসহ বিভিন্ন উপজেলায় তারা নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। করোনাকালেও মানুষের পাশে ছিলেন তারা। শারীরিকভাবে প্রতিবন্ধীদের কৃত্রিম হাত-পা সংযোজনসহ ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
এ ধরনের উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট