1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৫০ হাজার গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন শুক্রবার রাঙ্গুনিয়ায় মব তৈরি করে মারধর: ভিডিও ভাইরাল, গ্রেফতার ৪ রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা রাঙ্গুনিয়ায় নতুন বছরে বালুর ইজারা কার্যক্রম স্থগিত চেয়ে ডিসিকে স্মারকলিপি বালুর নতুন টেন্ডার বন্ধের ঘোষণা দিলেন হুমাম কাদের চৌধুরী এমপি রাঙ্গুনিয়া এডুএইড স্কুলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান রাঙ্গুনিয়ায় এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাঙ্গুনিয়ায় গরু চুরি ঠেকাতে পুলিশের জনসচেতনতার উদ্যোগ রাঙ্গুনিয়ায় চুরি হওয়া মন্দিরে সিসি ক্যামেরা ও সরঞ্জাম বিতরণ শান্তিরহাটে অবৈধ টায়ার ফ্যাক্টরি বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাঙ্গুনিয়ায় ৫০ হাজার গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন শুক্রবার

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ‘গ্রিন রাঙ্গুনিয়া ২০২৬’ আগামী শুক্রবার (১৭ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হবে।  উপজেলা প্রশাসন এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচিতে প্রধান অতিথি থাকার কথা রয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় সরফভাটা-ভান্ডারজুড়ি সড়কের দু’পাশে কৃষ্ণচূড়া এবং গুমাই বিল কেন্দ্রিক সড়কের পাশে তালগাছ রোপণ করা হবে। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হবে।
এতে স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্রীড়া সংগঠন, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান জানান, বছরব্যাপি ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে টি-শার্ট ও ক্যাপ প্রদান করা হবে। এছাড়া রোপণের পরবর্তী তিন ও ছয় মাসে পরিচর্যায় সেরা অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে।
উপজেলা প্রশাসন সবাইকে এই সবুজায়ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট