
রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালি এলাকায় সাকোঁজা ক্লাব সংলগ্ন হযরত মরিয়ম (আ.) হেফজখানার পরিচালক মাঈনউদ্দিনকে ১৩ বছর বয়সী এক কোরআনের হাফেজা ছাত্রীর শ্লীলতাহানির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাঙ্গুনিয়া মডেল মসজিদে খাদেম পদে কর্মরত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগ ওঠার পর আত্মগোপনে চলে যান অভিযুক্ত। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতেই এই গ্রেফতার করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হেফজখানায় পড়াশোনার সুযোগ নিয়ে বিভিন্ন সময় ছাত্রীকে শ্লীলতাহানি করেন মাঈনউদ্দিন। সর্বশেষ ঘটনার পর বিষয়টি প্রকাশ পেলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।