1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সব সমস্যাকে আমাশয় ভেবে ভুল করবেন না নালা ডুবে সড়ক পানির নিচে, ভোগান্তিতে সৈয়দবাড়ি এলাকার বাসিন্দারা গ্রামের পথে স্বস্তির ছোঁয়া: সরফভাটায় সড়ক পুনর্বাসনে নতুন সম্ভাবনা শান্তিনিকেতনে মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাজাভুবন ও গজালিয়া স্কুল চ্যাম্পিয়ন ৩৭ বছরের আলোকযাত্রার ইতি: রাঙ্গুনিয়ায় শিক্ষক মো. আইয়ুবের বিদায় রাঙ্গুনিয়ায় সেচ পাম্পের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির কমিটি গঠিত এই তীব্র গরমে মর্নিং ক্লাস এখন সময়ের দাবি জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন রাঙ্গুনিয়ায়

নালা ডুবে সড়ক পানির নিচে, ভোগান্তিতে সৈয়দবাড়ি এলাকার বাসিন্দারা

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায় নালার পানি উপচে পড়ে সড়ক ডুবে গেছে। ফলে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই নালার পানি সড়কে উঠে আসে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। বর্তমানে নালাটি প্রায় ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং তা সড়কে জমে থাকছে।
এ অবস্থায় স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষসহ সাধারণ পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকেই বাধ্য হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করছেন, আবার কেউ কেউ ঝুঁকি নিয়েই পানি মাড়িয়ে চলাচল করছেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, নালা পরিষ্কার ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হলে এ সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি মিলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট