1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ২৯ এপ্রিল শুরু নতুন কুঁড়ি স্পোর্টস বাছাইপর্ব সব সমস্যাকে আমাশয় ভেবে ভুল করবেন না নালা ডুবে সড়ক পানির নিচে, ভোগান্তিতে সৈয়দবাড়ি এলাকার বাসিন্দারা গ্রামের পথে স্বস্তির ছোঁয়া: সরফভাটায় সড়ক পুনর্বাসনে নতুন সম্ভাবনা শান্তিনিকেতনে মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাজাভুবন ও গজালিয়া স্কুল চ্যাম্পিয়ন ৩৭ বছরের আলোকযাত্রার ইতি: রাঙ্গুনিয়ায় শিক্ষক মো. আইয়ুবের বিদায় রাঙ্গুনিয়ায় সেচ পাম্পের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির কমিটি গঠিত এই তীব্র গরমে মর্নিং ক্লাস এখন সময়ের দাবি

রাঙ্গুনিয়ায় ২৯ এপ্রিল শুরু নতুন কুঁড়ি স্পোর্টস বাছাইপর্ব

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস” উপজেলা পর্যায়ের বাছাইপর্ব ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে বিভিন্ন ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক উপ-কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল আহমেদ বেলাল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, যুব স্কোয়ার্ড রাইডার্স এর সভাপতি ইসমাঈল হোসেন নয়ন।
সভায় জানানো হয়, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ক্রিকেট এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ফুটবল ইভেন্টের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ইভেন্টসমূহ ৩০ এপ্রিল উপজেলায় আয়োজন করা হবে।
আয়োজকরা জানান, তরুণদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত করে তুলতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট