1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রামের পথে স্বস্তির ছোঁয়া: সরফভাটায় সড়ক পুনর্বাসনে নতুন সম্ভাবনা শান্তিনিকেতনে মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাজাভুবন ও গজালিয়া স্কুল চ্যাম্পিয়ন ৩৭ বছরের আলোকযাত্রার ইতি: রাঙ্গুনিয়ায় শিক্ষক মো. আইয়ুবের বিদায় রাঙ্গুনিয়ায় সেচ পাম্পের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির কমিটি গঠিত এই তীব্র গরমে মর্নিং ক্লাস এখন সময়ের দাবি জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন রাঙ্গুনিয়ায় নতুন কুঁড়ির খোঁজে রাঙ্গুনিয়া, স্কুলে স্কুলে ইউএনও’র পদচারণা রাঙ্গুনিয়া কলেজ শাখা কৃষি ব্যাংক স্থানান্তর: জনস্বার্থে পুনর্বিবেচনা জরুরি

শান্তিনিকেতনে মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন এলাকায় কৃষি মাঠে কাজ সেরে ফেরার পথে বজ্রপাতে মো. আমিন শরীফ (৬২) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমির শরীফ পেশায় একজন বর্গাচাষী ছিলেন। ঘটনার দিন বিকেলে তিনি বাড়ির পাশের বিলে বর্গা নেওয়া জমিতে সেচ দিতে গিয়েছিলেন। কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি।
তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হতে তাকে দ্রুত চন্দ্রঘোনা হেলথকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
নিহত আমিন শরীফ রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন দক্ষিণ পাড়ার অলি আহমদ মাস্টারের বাড়ির মৃত লেদু হাজীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের নাতি মো. হৃদয় বিষয়টি নিশ্চিত করে জানান, তার নানা প্রতিদিনের মতোই কৃষিকাজে মাঠে গিয়েছিলেন। সেচ দিয়ে ফেরার পথেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তাদের পরিবারে শোকের ছায়া নামিয়ে এনেছে।
কৃষকের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট