
অনেকেই দীর্ঘদিন পেটের সমস্যাকে সাধারণ আমাশয় বা ডায়রিয়া মনে করে অবহেলা করেন। কিন্তু কিছু লক্ষণ আছে, যেগুলোকে হালকাভাবে নেওয়া ঠিক নয়।
🔴 যেসব লক্ষণ হলে সতর্ক হবেনঃ
দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা বা বারবার পায়খানা হওয়া
পায়খানার সঙ্গে রক্ত বা পুঁজ (বিজল) আসা
শরীরে রক্তশূন্যতা (অ্যানিমিয়া) দেখা দেওয়া
হঠাৎ বা ধীরে ধীরে ওজন কমে যাওয়া
পেটব্যথা বা অস্বস্তি দীর্ঘদিন ধরে থাকা
দুর্বলতা, ক্ষুধামন্দা
⚠️ কেন গুরুত্ব দেবেন?
এসব লক্ষণ শুধু আমাশয় নয়, কখনো কখনো অন্ত্রের সংক্রমণ, আলসার, বা আরও গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে। দেরি করলে রোগ জটিল হয়ে যেতে পারে।
✅ করণীয়ঃ
নিজে নিজে ওষুধ খাওয়া বা অনুমান করে চিকিৎসা করা থেকে বিরত থাকুন
দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন
প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা (স্টুল টেস্ট, রক্ত পরীক্ষা ইত্যাদি) করান
পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার ও নিরাপদ পানি গ্রহণ করুন
সচেতন থাকুন, সুস্থ থাকুন।
লক্ষণগুলো অবহেলা নয়, সময়মতো চিকিৎসাই নিরাপদ পথ।