
রাঙ্গুনিয়ার নারী শিক্ষা প্রতিষ্ঠান বেগম ইকবাল জাকির হোসেন (বি আই জেড এইচ) বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক ও কর্মচারীদের বিদায় সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক রতন কান্তি শীল এর উদ্যোগে বুধবার ( ১৫ এপ্রিল) বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায় সম্মাননা প্রদান করা হয় প্রয়াত ও অবসরপ্রাপ্ত একাধিক শিক্ষক-কর্মচারীকে। তাঁদের মধ্যে ছিলেন ইন্দ্র ভূষণ সাহা (প্রাক্তন শিক্ষক, মরণোত্তর), শামসুল হুদা (প্রাক্তন শিক্ষক), নীলিমা রাণী রায় চৌধুরী (প্রাক্তন শিক্ষক, মরণোত্তর), মিলন কুমার বড়ুয়া (সহকারী শিক্ষক, মরণোত্তর),দুলাল বড়ুয়া (সহকারী শিক্ষক, মরণোত্তর), সুপ্রকাশ সাহা (সহকারী শিক্ষক, মরণোত্তর),শ্যামলী মুৎসুদ্দী (সহকারী শিক্ষক, মরণোত্তর),মানস কুমার সাহা (সহকারী শিক্ষক), দীপক কুমার সাহা রায় (সহকারী শিক্ষক), ঝুনু কান্তি বড়ুয়া (অফিস সহায়ক), গণেশ চক্রবর্তী (দপ্তরি, মরণোত্তর) এবং নজির আহমদ (নৈশপ্রহরী, মরণোত্তর) প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথী নাথ, সহকারী শিক্ষক নজরুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক মিসেস ইশরৎ জাহান।
সাংস্কৃতিক পর্বে বিশিষ্ট টিভি ও বেতার শিল্পী গিয়াসউদ্দিন আহমেদ কাজলের সংগীত পরিচালনায় শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।
বিশেষ অতিথি বক্তব্য দেন প্রাক্তন প্রধান শিক্ষক নীলিমা রাণী রায় চৌধুরীর কন্যা শ্
কৃষ্ণা রায় চৌধুরী (সহকারী শিক্ষক, বি আই জেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং পুত্র বিশ্বজিৎ রায় চৌধুরী (বিভাগীয় প্রধান, আইসিটি বিভাগ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ)।
এছাড়া বক্তব্য রাখেন শামসুল হুদার পুত্র নাজমুল হুদা, মিলন কুমার বড়ুয়ার পুত্র সবুজ কান্তি বড়ুয়া, দুলাল বড়ুয়ার পুত্র অরুণ কুমার বড়ুয়া, সুপ্রকাশ সাহার পুত্র শুভ সাহা এবং ঝুনু কান্তি বড়ুয়া।
প্রধান শিক্ষক রতন কান্তি শীলের সভাপতিত্বে এবং মিসেস শামীমা আক্তার ও অঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা এ আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের মাঝে ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।