
পেশাগত প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান সৃষ্টির করণীয় বিষয় নিয়ে রাঙ্গুনিয়ায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে পোশাকও বিতরণ করা হয়।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরে অবস্থিত এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রতিষ্ঠান) সমীর মল্লিক। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক মো. ছানাউল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আইয়ুব খান, ইউপি সদস্য ইকবাল হোসেন সাদ্দাম, উদ্যোক্তা আলী রাজ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব এর সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।
সেমিনার শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
এর আগে অধিদপ্তরের পরিচালক প্রতিষ্ঠান পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠান প্রধানকে ধন্যবাদ জানান।