1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় চরম বিদ্যুৎ বিপর্যয়, গরমে অতিষ্ট জনজীবন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:   রাঙ্গুনিয়ায় তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
এদিকে, চলমান প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাটে লেখাপড়ার ব্যাঘাত হচ্ছে ।  তবে পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হয়েছে দাবি করেছেন রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম ফয়সাল হোসেন।
স্থানীয়রা জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সবখানেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা, যাতে অন্তত পরীক্ষাকালীন সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট