
রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে চলমান ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তরের অংশ) এর আওতায় পোনামাছ ও উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রথম ধাপে মোট ৫টি সুফলভোগী গ্রুপের মধ্যে এ সহায়তা দেওয়া হয়। উপকারভোগী গ্রুপগুলো হলো রাঙ্গুনিয়া পৌরসভা, মরিয়মনগর, স্বনির্ভর রাঙ্গুনিয়া ও হোসনাবাদ এলাকা।
প্রকল্পের আওতায় ২টি কার্প মিশ্রচাষ এবং ৩টি পাঙ্গাস প্রযুক্তি প্রদর্শনী স্থাপনের জন্য পোনামাছসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুমাম কাদের চৌধুরী এমপি । সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পণ দেওয়ান, এফএ মো. ওবাইদুল হক প্রমুখ।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু সহনশীল আধুনিক মৎস্য চাষ সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি এবং সুফলভোগীদের আর্থিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।