1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা সাড়ে ৪ লাখ রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল আউশ বীজ ও সার পোমরা বাচাশাহ নগরে গভীর নলকূপ, স্বস্তি ফিরবে পানির সংকটে থাকা পরিবারে রাঙ্গুনিয়ায় পুকুর থেকে ৫৭০ লিটার চোলাই মদ উদ্ধার অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেলেন আকাশ আহমেদ রাঙ্গুনিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন রাঙ্গুনিয়ায় পোনামাছ ও উপকরণ বিতরণ রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ জলাতংক ভেকসিন প্রদান রাঙ্গুনিয়ায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন হুমাম কাদের এমপি “খাল খনন চলবেই, কৃষির উন্নয়নই আমাদের লক্ষ্য”- হুমাম কাদের চৌধুরী

অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেলেন আকাশ আহমেদ

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সাহিত্যঘন পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আকর্ষণ ছিলেন পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক আকাশ আহমেদ।
একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আকাশ আহমেদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রাশেদ রউফ, শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, ‘স্লোগান’ সম্পাদক মোহাম্মদ জহির, প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, প্রাবন্ধিক নেছার আহমদ, কবি অরুণ শীল, গল্পকার জিন্নাহ চৌধুরী, কবি জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, কবি কাসেম আলী রানা, কবি অমিত বড়ুয়া এবং বেতার ব্যক্তিত্ব ফজল হোসেন প্রমুখ।
বক্তারা শিশু সাহিত্যের বিকাশে এ ধরনের পুরস্কার প্রদান অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। অনুষ্ঠানটি শিশু সাহিত্যিকদের এক মিলনমেলায় পরিণত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট