1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা সাড়ে ৪ লাখ রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল আউশ বীজ ও সার পোমরা বাচাশাহ নগরে গভীর নলকূপ, স্বস্তি ফিরবে পানির সংকটে থাকা পরিবারে রাঙ্গুনিয়ায় পুকুর থেকে ৫৭০ লিটার চোলাই মদ উদ্ধার অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেলেন আকাশ আহমেদ রাঙ্গুনিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন রাঙ্গুনিয়ায় পোনামাছ ও উপকরণ বিতরণ রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ জলাতংক ভেকসিন প্রদান রাঙ্গুনিয়ায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন হুমাম কাদের এমপি “খাল খনন চলবেই, কৃষির উন্নয়নই আমাদের লক্ষ্য”- হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শোয়াইব কাদেরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও তাঁর বৃদ্ধ পিতাকে হেনস্থা করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় চন্দ্রঘোনা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শোয়াইব কাদেরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে নানা কুৎসা রটানো হচ্ছে। একটি সাধারণ বিষয়কে ধর্মীয় রঙ লাগিয়ে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। এই ঘটনায় তাঁর বৃদ্ধ বাবাকেও হেনস্থা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা অবিলম্বে এই অপপ্রচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং জানান যে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ফোরকানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জসিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর চৌধুরী, এমএইচ সুমন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভুক্তভোগী নেতা শোয়াইব কাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ, সদস্য সচিব মো. নাছের, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলম শাহ, সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাহের। সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন মো. আল ইমরান, মো. জুয়েল, মো. রবিউল এবং মহিলা দল নেত্রী রেশমি আক্তারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যারা নোংরা অপপ্রচারে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে রাজপথে ও আইনিভাবে কঠোর মোকাবিলা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট