
নিজস্ব প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে এক সাধারণ সভায় ২৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে ধর্মসেন মহাস্থবিরকে সভাপতি এবং দীপানন্দ স্থবিরকে কার্যকারী সভাপতি নির্বাচিত করা হয়। সহ-সভাপতি হিসেবে মনিলাল তালুকদার ও সুদত্ত বড়ুয়া দায়িত্ব পেয়েছেন।
সাধারণ সম্পাদক করা হয়েছে নন্দশ্রী স্থবিরকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমর বড়ুয়া, শিক্ষক অরুণ কুমার বড়ুয়া ও সঞ্জয় বড়ুয়া সেতু।
অর্থ সম্পাদক পদে সত্যনন্দ থের এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে সুজিত তালুকদার মনোনীত হয়েছেন। প্রধান সমন্বয়কারী করা হয়েছে বাবলু বড়ুয়াকে এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে অ্যাডভোকেট জয় বড়ুয়া দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈকত বড়ুয়া উত্তম, ধর্মীয় সম্পাদক জ্ঞানবংশ স্থবির এবং সহ-ধর্মীয় সম্পাদক নয়ন বড়ুয়া নির্বাচিত হয়েছেন।
প্রকাশনা পরিষদ ও প্রচার পরিষদসহ বিভিন্ন উপ-কমিটিতেও একাধিক সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী ১ মে (শুক্রবার) রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহার থেকে উপজেলা চত্বর পর্যন্ত একটি শান্তি শোভাযাত্রা আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। এতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।