1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় কাল দেওয়া হবে হাম-রুবেলা টিকা, লক্ষ্যমাত্রা ৫২ হাজার ৯০৬ শিশু রাঙ্গুনিয়ায় অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা সাড়ে ৪ লাখ রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল আউশ বীজ ও সার পোমরা বাচাশাহ নগরে গভীর নলকূপ, স্বস্তি ফিরবে পানির সংকটে থাকা পরিবারে রাঙ্গুনিয়ায় পুকুর থেকে ৫৭০ লিটার চোলাই মদ উদ্ধার অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেলেন আকাশ আহমেদ রাঙ্গুনিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন রাঙ্গুনিয়ায় পোনামাছ ও উপকরণ বিতরণ রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ জলাতংক ভেকসিন প্রদান রাঙ্গুনিয়ায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন হুমাম কাদের এমপি

রাঙ্গুনিয়ায় কাল দেওয়া হবে হাম-রুবেলা টিকা, লক্ষ্যমাত্রা ৫২ হাজার ৯০৬ শিশু

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর আওতায় রাঙ্গুনিয়ায় সোমবার (২০ এপ্রিল) টিকাদান কার্যক্রম শুরু হবে । চলবে ১০ মে পর্যন্ত। উপজেলার ৫২ হাজার ৯০৬ জন শিশুকে স্কুল ও কমিউনিটি ক্যাম্পেইন এর মাধ্যমে এই টিকা দেয়া হবে।
এ উপলক্ষে রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাব জমিলা।সভায় জানানো হয়, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
সভায় আরও বলা হয়, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সকলকে নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এডভোকেসী সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট