1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির খোঁজে রাঙ্গুনিয়া, স্কুলে স্কুলে ইউএনও’র পদচারণা রাঙ্গুনিয়া কলেজ শাখা কৃষি ব্যাংক স্থানান্তর: জনস্বার্থে পুনর্বিবেচনা জরুরি রাঙ্গুনিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনালে পরীক্ষার্থী ৪ হাজার ৩০৭ জন রাঙ্গুনিয়ায় কাল দেওয়া হবে হাম-রুবেলা টিকা, লক্ষ্যমাত্রা ৫২ হাজার ৯০৬ শিশু রাঙ্গুনিয়ায় অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা সাড়ে ৪ লাখ রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল আউশ বীজ ও সার পোমরা বাচাশাহ নগরে গভীর নলকূপ, স্বস্তি ফিরবে পানির সংকটে থাকা পরিবারে রাঙ্গুনিয়ায় পুকুর থেকে ৫৭০ লিটার চোলাই মদ উদ্ধার অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেলেন আকাশ আহমেদ রাঙ্গুনিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নতুন কুঁড়ির খোঁজে রাঙ্গুনিয়া, স্কুলে স্কুলে ইউএনও’র পদচারণা

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার মাঠে আবারও ফিরছে ক্রীড়ার প্রাণচাঞ্চল্য। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিকে ঘিরে উপজেলা জুড়ে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। এই উদ্যোগকে বাস্তব রূপ দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান সরাসরি ছুটে যাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানে, কথা বলছেন শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে, জাগিয়ে তুলছেন স্বপ্ন। বুধবার(২২ এপ্রিল) তিনি রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, মজুমদারখীল উচ্চ বিদ্যালয় ও খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তারা খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
তাদের বক্তব্যে উঠে আসে শিক্ষার পাশাপাশি খেলাধুলা একটি সুস্থ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তোলে। আর সেই লক্ষ্যেই তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করার এই উদ্যোগ।
১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য নির্ধারিত এই কর্মসূচিতে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ ৮টি ইভেন্ট। উপজেলা প্রশাসন ও ক্রীড়া পরিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে সেরা প্রতিভাদের তুলে আনা হবে এবং তাদের জন্য নিশ্চিত করা হবে উন্নত প্রশিক্ষণের সুযোগ।
স্কুলভিত্তিক এই পরিদর্শন কার্যক্রমে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ। অনেকেই ইতোমধ্যে বিভিন্ন খেলায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। শিক্ষক ও অভিভাবকরাও এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন।
রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এখন শুধু একটি কর্মসূচি নয় এটি হয়ে উঠছে স্বপ্ন দেখার এক নতুন মঞ্চ। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট