1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৩৭ বছরের আলোকযাত্রার ইতি: রাঙ্গুনিয়ায় শিক্ষক মো. আইয়ুবের বিদায় রাঙ্গুনিয়ায় সেচ পাম্পের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির কমিটি গঠিত এই তীব্র গরমে মর্নিং ক্লাস এখন সময়ের দাবি জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন রাঙ্গুনিয়ায় নতুন কুঁড়ির খোঁজে রাঙ্গুনিয়া, স্কুলে স্কুলে ইউএনও’র পদচারণা রাঙ্গুনিয়া কলেজ শাখা কৃষি ব্যাংক স্থানান্তর: জনস্বার্থে পুনর্বিবেচনা জরুরি রাঙ্গুনিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনালে পরীক্ষার্থী ৪ হাজার ৩০৭ জন রাঙ্গুনিয়ায় কাল দেওয়া হবে হাম-রুবেলা টিকা, লক্ষ্যমাত্রা ৫২ হাজার ৯০৬ শিশু রাঙ্গুনিয়ায় অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা সাড়ে ৪ লাখ

৩৭ বছরের আলোকযাত্রার ইতি: রাঙ্গুনিয়ায় শিক্ষক মো. আইয়ুবের বিদায়

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৭ বছরের গৌরবোজ্জ্বল শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন  রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী আনোয়ার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব। তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা, নবনির্মিত ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সদস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক মো. আইয়ুবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদায়ী বক্তব্যে আবেগঘন কণ্ঠে মো. আইয়ুব বলেন, মরমী গবেষক সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি-এর প্রেরণায় তাঁর শিক্ষকতা জীবনের সূচনা। ১৯৮৯ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। মাঝখানে কিছু সময় অন্যত্র দায়িত্ব পালন করলেও ২০০৯ সাল থেকে পুনরায় এই বিদ্যালয়েই কর্মরত ছিলেন। বিদায়বেলায় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। মো. আইয়ুবের মতো নিবেদিতপ্রাণ শিক্ষকদের হাত ধরেই দেশের আগামীর প্রজন্ম গড়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, দাতা সদস্য সৈয়দ রুহুল হক শামস, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উত্তরজেলা শিক্ষক সমিতির সভাপতি তৌহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা ব্যক্তিত্ব। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর।অনুষ্ঠানের শুরুতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত নতুন ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি। বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক এই অবকাঠামো বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট