
রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ) সোহাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলন দুই পর্বে সম্পন্ন হয়।
প্রথম পর্বে সাংগঠনিক সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে ডা. সন্তোষ কুমার শীল, সাধারণ সম্পাদক হিসেবে মাস্টার প্রকাশ কুমার শীল, অর্থ সম্পাদক হিসেবে মাস্টার স্বপন কান্তি শীল, সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. রুপন কান্তি শীল এবং প্রথম নির্বাহী সদস্য হিসেবে ডা. সমীর মহাজন নির্বাচিত হন।
পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি এ ফলাফল ঘোষণা করে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য অনুরোধ জানানো হয়।
নবগঠিত এ কমিটি আগামী তিন বছরের জন্য সমিতির সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।