1. abbashossain761@gmail.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.online : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনালে পরীক্ষার্থী ৪ হাজার ৩০৭ জন রাঙ্গুনিয়ায় কাল দেওয়া হবে হাম-রুবেলা টিকা, লক্ষ্যমাত্রা ৫২ হাজার ৯০৬ শিশু রাঙ্গুনিয়ায় অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা সাড়ে ৪ লাখ রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল আউশ বীজ ও সার পোমরা বাচাশাহ নগরে গভীর নলকূপ, স্বস্তি ফিরবে পানির সংকটে থাকা পরিবারে রাঙ্গুনিয়ায় পুকুর থেকে ৫৭০ লিটার চোলাই মদ উদ্ধার অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার পেলেন আকাশ আহমেদ রাঙ্গুনিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন রাঙ্গুনিয়ায় পোনামাছ ও উপকরণ বিতরণ রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ জলাতংক ভেকসিন প্রদান

রাঙ্গুনিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনালে পরীক্ষার্থী ৪ হাজার ৩০৭ জন

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলায় মোট ৪ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ৩ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী। এ পরীক্ষার জন্য উপজেলায় ৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে নিয়মিত পরীক্ষার্থী ২ হাজার ৬৮৫ জন এবং অনিয়মিত ৬৬১ জন।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো—রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬৯৫ জন, দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৭৬৭ জন, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে ৩৭৯ জন, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২৬৫ জন, রাজানগর আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৪০৪ জন, সুখবিলাস উচ্চ বিদ্যালয়ে ৩৮০ জন এবং পোমরা উচ্চ বিদ্যালয়ে ৪৫৬ জন।
দাখিল পরীক্ষায় উপজেলার একমাত্র কেন্দ্র রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদ্রাসায় ৬৯৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে নিয়মিত ৬২৪ জন এবং অনিয়মিত ৭৪ জন।
অন্যদিকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার দুটি কেন্দ্রে মোট ২৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে নিয়মিত ২২৭ জন এবং অনিয়মিত ৩৬ জন। কেন্দ্র দুটি হলো রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ও রাজানগর আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব পরীক্ষাকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট